ব্রেকিং নিউজ
পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেবায় যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে ক্রয়াদেশ স্থানান্তরের অভিযোগ, বড় সুবিধাভোগী ভারত বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতার ধাক্কা, কয়েক শ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ ভারতে সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ড গোদাগাড়ীতে ১১০ প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা বাবা মেয়ে, গ্রেপ্তার ৪ হেফাজতের বিক্ষোভে বন্ধ তাহেরীর মাহফিল, অনুমতি দেয়নি প্রশাসন
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০/১০/২০২৫, ২:২৮:১৪ PM

প্রাকৃতিক ওষুধ,রূপচর্চা ও স্বাস্থ্যের যত্নে নিমের জাদুকরী উপকারিতা

নিম একটি ওষুধি গাছ যার ডাল, পাতা ও রস সবই বিভিন্ন কাজে ব্যবহারযোগ্য। বিশেষ করে ভাইরাস ও ব্যাকটেরিয়া নাশক হিসেবে এটি খুব কার্যকর, পাশাপাশি রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সহায়ক।

নিম একটি ওষুধি গাছ যার ডাল, পাতা ও রস সবই বিভিন্ন কাজে ব্যবহারযোগ্য। বিশেষ করে ভাইরাস ও ব্যাকটেরিয়া নাশক হিসেবে এটি খুব কার্যকর, পাশাপাশি রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সহায়ক।

ত্বকের যত্নে:
নিম দীর্ঘদিন ধরে ত্বকের রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে। দাগ-ধবংসহ ত্বক মসৃণ করতে এবং ময়েশ্চারাইজার হিসেবে কাজ করতে নিমপাতা উপকারী। ব্রণ দূর করতে পাতার রস ব্যবহার করা যায়। মাথার ত্বকে চুলকানি থাকলে নিয়মিত নিমপাতার রস লাগানো উপকারী। এছাড়া, নিমপাতার সঙ্গে কাঁচা হলুদের পেস্ট ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং স্কিন টোন ঠিক থাকে।

চুলের যত্নে:
উজ্জ্বল ও সুন্দর চুল পেতে নিমপাতা কার্যকর। খুশকি দূর করতে শ্যাম্পুর সময় নিমপাতা সিদ্ধ পানি দিয়ে চুল ম্যাসেজ করতে পারেন। সপ্তাহে একবার বেটে চুলে লাগিয়ে এক ঘণ্টা রাখলে চুল পড়া কমে যায়, চুল নরম ও কোমল হয়।

কৃমিনাশক হিসেবে:
শিশুদের পেটে কৃমি থাকলে তারা রোগা হয়, পেট ফোলা ও চেহারা ফ্যাকাশে হয়ে যায়। এ ধরনের কৃমি নির্মূল করতে নিমপাতার ব্যবহার বিশেষ কার্যকর।

দাঁতের যত্নে:
দাঁতের সুস্থতায় প্রাচীনকাল থেকে নিমের ডাল দিয়ে মেসওয়াকের প্রচলন রয়েছে। নিমপাতা বা ডালের গুড়া দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত মজবুত হয় এবং দাঁতের বিভিন্ন রোগ থেকেও রক্ষা পাওয়া যায়।নিম তাই একদিকে প্রাকৃতিক ওষুধ, অন্যদিকে দৈনন্দিন রূপচর্চা ও স্বাস্থ্যের যত্নে এক অপরিসীম উপকারী গাছ।